যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরকে ইতিবাচক এবং সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের শক্তিশালী এই প্রতিনিধি দলটি অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি আর নতুন সরকার সম্পর্ক ধারণা নিতে চাইবে। ছয় সদস্যের প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ট নেইম্যান এরইমধ্যে ঢাকা পৌঁছালেও বাকিরা পৌঁছে যাবেন সন্ধ্যার মধ্যেই।






