বাংলাদেশ

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি গ্রেপ্তার

অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি গ্রেপ্তার, পুলিশি অভিযানের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফীকে আটক করা হয়েছে।

সোমবার ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ডিবি সদস্যরা।

সম্প্রতি আশুলিয়া এলাকার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। ওই ফুটেজে দেখা যায়, গত ৫ আগস্ট আশুলিয়া থানা এলাকায় পুলিশ সদস্যরা একটি ভ্যানে একাধিক লাশ তুলছে। ওই লাশগুলো পরে পুলিশের একটি পিকআপ ভ্যানে তুলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে তা তদন্ত করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।

বিষয়:আটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…