বাংলাদেশ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য মেডিকেল বোর্ড

বয়স্ক ব্যক্তি, গুরুতর অসুস্থ, চিন্তিত মুখাবয়ব, বাংলাদেশি পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স্ক ব্যক্তি, গুরুতর অসুস্থ, চিন্তিত মুখাবয়ব, বাংলাদেশি পুরুষের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি না হওয়ায় আজ দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আজ রোববার ৯ এপ্রিল গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পক্ষ থেকে এ কথা জানানো হয়।

মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক বি: জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব:) বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারিরীক অবস্থা গত তিন দিনে তেমন কোন উন্নতি না হওয়ায় আজ বেলা ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডের বৈঠক বসে।

মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠিত হয়। মেডিকেল বোর্ডের চিকিৎকগণ ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

এদিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বেলা ১ টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে দেখতে আসেন। তিনি ৩০ মিনিট উপস্থিত থেকে চিকিৎসার খোঁজখবর নেন এবং পরামর্শ দেন। এ সময় চিকিৎসা টিমের বিশেষজ্ঞ সদস্যদের সাথেও মতবিনিময় করেন তিনি।

বিষয়:গণস্বাস্থ্য কেন্দ্র ডা. জাফরুল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…