চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের পরই আনুষ্ঠানিক বিচার শুরুর আশা চিফ প্রসিকিউটরের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৫
- সেমি লিড, আদালত
A A

জুলাই আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সঙ্ঘটিত মানবতাবিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ কয়েকটি মামলায় ঈদের পর অভিযোগ দাখিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর মামলার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, ‘এই মামলার তদন্ত প্রতিবেদনের খসড়া ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। হয়তো আর কয়েক দিন সময় লাগবে মাত্র। আদালতে আমরা সময় চাওয়ায় আদালত ২৮ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন। কিন্তু তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়ে গেছে। ঈদের পর আনুষ্ঠানিকভাবে সেটি দাখিল করা হবে। আশা করছি, এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়েই আনুষ্ঠানিক বিচারকাজটা শুরু করা যাবে।’

এদিকে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কমান্ড রেসপনসিবিলিটির মামলায় প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, ‘সেটারও (এই মামলার) চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। আশা করছি, ঈদের পর সেটাও (তদন্ত প্রতিবেদন) চলে আসবে। আর শেখ হাসিনার এই মামলায় কমান্ড রেসপনসিবিলিটি প্রমাণ করার জন্য সব মামলার সারসংক্ষেপ এখানে চলে আসবে। এটা অনেক বড় মামলা। সে জন্য একটু বেশি সময় লাগছে। আশা করছি, ঈদের পরপর এটাও চলে আসবে।’

অন্যদিকে, জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, চানখাঁরপুল সংক্রান্ত মামলার খসড়া তদন্ত প্রতিবেদন চলে এসেছে। এটার এখন ফিনিশিং টাচ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পর এটারও আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালচিফ প্রসিকিউটর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬

ভারী বর্ষণ ও পাহাড় ধসে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত মৌসুমী ফল ও ফসল

জুলাই ২২, ২০২৬

আলীকদমে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

জুলাই ২২, ২০২৬

রাজধানীতে বাসের ধাক্কায় ইমপ্রেস গ্রুপের কাজী সাখাওয়াত হোসেনের মৃত্যু

জুলাই ২২, ২০২৬

‘ক্ষমা’ চাইলেন মার্টিনেজ, ভাবছেন ‘অবসরের’ কথাও

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT