আদালত

এ মাসেই দুটি মামলায় ফরমাল চার্জ দাখিল সম্ভব: চিফ প্রসিকিউটর

প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদনের জন্য সাক্ষাৎকারে থাকা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্টের প্রসঙ্গে সাক্ষাৎকারে থাকা ব্যক্তি. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় এই মাসেই ফরমাল চার্জ দাখিল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা তিনটি মামলার ফরমাল চার্জের ড্রাফট আমরা পেয়ে গিয়েছি। একটা হচ্ছে চাংখারপুল, একটা হচ্ছে আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে কমান্ড রেসপনসেবলিটির অভিযোগের মামলা। খুব সহসাই দুটো চুড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসেই হয়ত দুটো মামলার ফরমাল চার্জ দাখিল করা সম্ভব হবে।’

কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্ররা। এ সংক্রান্ত হাইকোর্টের এক রায়কে কেন্দ্র করে ফুসে উঠে ছাত্র জনতা। এ আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে হত্যা গণহত্যা ও  মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে। টানা ৩৬ দিনের ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দীর্ঘ প্রায় ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতন হয়। আন্দোলন নির্মূলে পরিচালিত মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…