বাংলাদেশ

হজ পালনের উদ্দেশে সৌদি গেছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী হজের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী হজের উদ্দেশে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন, সঙ্গে থাকেন কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পবিত্র হজ পালনের উদ্দেশে ঢাকা থেকে সৌদি আরব গেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

মঙ্গলবার (১১ জুন) ভোরে সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে রওনা হওয়ার আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান মন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে তার সহধর্মিণী নুরান ফাতেমাও রয়েছেন।

হজ যাত্রার প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান তার নিজ নির্বাচনী এলাকার জনগণকে পবিত্র ঈদ-উল-আযহার অগ্রিম শুভেচ্ছা জানান। এসময় তিনি সবার কাছে তার ও তার পরিবারের সদস্যবৃন্দের জন্য দোয়া কামনা করেন।

বিষয়:পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…