চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ০৫, মে ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটিই তার প্রথম চীন সফর। সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এই সফরের প্রধান লক্ষ্য বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং কৌশলগত যোগাযোগ সম্প্রসারণ। এর আগে গত এপ্রিলের শুরুতে ভারতের সফর শেষ করে এক মাসের ব্যবধানে বেইজিং সফরকে কূটনৈতিক ভারসাম্য রক্ষার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বুধবার (৬ মে) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। বৈঠকে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, মোংলা বন্দরের আধুনিকায়ন, চীনে কাঁঠাল রপ্তানি, গুয়াংজু-চট্টগ্রাম ও সাংহাই-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু, চীনা শিল্প স্থানান্তর এবং রোহিঙ্গা সংকটসহ নানা ইস্যু গুরুত্ব পাবে।

এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে চীনের সমর্থন চাওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে, বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার চীন তিস্তা মহাপরিকল্পনা, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ এবং ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিতে পারে।

Reneta

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে তিনি বেইজিং সফর করতে পারেন।

এছাড়া রোহিঙ্গা ইস্যু, মিয়ানমার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকটসহ আঞ্চলিক বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে মতবিনিময় হতে পারে।

সফরকালে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির একাধিক শীর্ষ নেতার সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীনচীন সফরপররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT