বাংলাদেশ

আমি নির্বাচনে ভারতের সাহায্যের কথা বলিনি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমি নির্বাচনে ভারতের সাহায্যের কথা বলিনি, গ্লোবাল কনটেস্টে স্থিতিশীলতার কথা বলেছি। 

তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে, ভারতে গিয়ে এমন কথা বলিনি। এটা একটা ডাহা….। নির্বাচন নিয়েও আমি কোনো কথা বলিনি। নির্বাচন সাহায্যের নিয়ে আমি কোন কথা বলিনি। এখন সারা বিশ্বে একটা অস্থিতিশীলতা চলছে, আমি স্থিতিশীলতার কথা বলেছি।

সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ১৮ আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।

এ বক্তব্যের পর তীব্র সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী।

বিষয়:ড. এ. কে. আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…