চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. ইউনূসের মামলার রায়: বিদেশি হস্তক্ষেপ ও বিজ্ঞাপন প্রচারে অর্থের অপচয়

প্রফেসর ড. এম. এম. মাহবুব আলম প্রফেসর ড. এম. এম. মাহবুব আলম
১:২৯ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৪
মতামত
A A
প্রসিদ্ধ অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ১ জানুয়ারি বাংলাদেশের ঢাকাস্থ তিন নম্বর শ্রম আদালতের বিচারক শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শ্রমিকদের করা একটি মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং শ্রম আইনের দু’টি ধারায় মোট ৩০ হাজার টাকা করে জরিমানা করে।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন বলে আদালত থেকে জানানো হয়। বাদী ও বিবাদী উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্কের সমান সুযোগ প্রদানসহ ১০ টি তারিখে শুনানির পর আদালত এ রায় প্রদান করেন।

তাছাড়া, শ্রম আদালতের আপিল কোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিলেরও সুযোগ রয়েছে। সুতরাং, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালত কর্তৃক প্রদত্ত এ রায়কে প্রশ্নবিদ্ধ করার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না।

Banglabid

গত ২৯ জানুয়ারি ২০২৪ তারিখে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা- ওয়াশিংটন পোস্টে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় এবং দুদকের মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে শতাধিক নোবেল বিজয়ীসহ বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব স্থানীয় ২৪২ ব্যক্তির নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে লেখা একটি খোলা চিঠি বিজ্ঞাপন আকারে প্রকাশ করে।

ড. ইউনূসের বিরুদ্ধে চলমান দুটি মামলা পর্যালোচনার জন্য বাংলাদেশে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দেওয়া হয় ঐ চিঠিতে। এর আগে, গত ৭ মার্চ ২০২৩ তারিখে ‘অন্যায় আচরণের শিকার’- এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশ্বের ৪০ বিশিষ্ট ব্যক্তির দেয়া খোলা চিঠিটিও বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয় ওয়াশিংটন পোস্ট নামক মার্কিন যুক্তরাষ্ট্রের একই পত্রিকায়।

Reneta

বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় চলমান মামলা প্রভাবান্বিত করার নজির পশ্চিমা দেশসমূহ কিংবা পৃথিবীর অন্য কোন দেশে আছে কিনা আমার জানা নেই। তবে বাংলাদেশে যে নেই তা আমি বলতেই পারি। কেননা বাংলাদেশের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ।

ড. ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা সরকার করেনি বরং শ্রমিকরা করেছেন। সুতরাং, তার বিরুদ্ধে চলমান এ মামলা বা মামলাসমূহ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সম্পন্ন হওয়াই একান্ত কাম্য।

বাংলাদেশের আদালতে চলমান মামলা নিয়ে বিদেশি পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, স্বল্পোন্নত বাংলাদেশের মূল্যবান বৈদেশিক মুদ্রার অপচয় ছাড়া আর কিছুই নয়। ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একটি দৈনিক পত্রিকা। এতে বিজ্ঞাপনের খরচও অনেক।

গত ২৯ জানুয়ারি ২০২৪ তারিখে ওয়াশিংটন পোস্টের ৭ নম্বর পৃষ্ঠায় ড. ইউনুসের প্রকাশিত বিজ্ঞাপনটি ছিল ১৯ ইঞ্চির ৫ কলামে । সাদাকালো পাতায় প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের জন্য ব্যয় করতে হয় ৮০৭ ডলার । সে হিসেবে এ বিজ্ঞাপনের পেছনে খরচ হয়েছে ৭৬ হাজার ডলারের বেশি, অর্থাৎ প্রতি ডলারের মূল্য ১০৭ টাকা দরে বাংলাদেশি টাকায় ৮০ লাখ টাকারও বেশি।

এছাড়া, গত ৭ মার্চ ২০২৩ তারিখে ‘অন্যায় আচরণের শিকার’- এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশ্বের ৪০ বিশিষ্ট ব্যক্তির দেয়া যে খোলা চিঠিটি ওয়াশিংটন পোস্টের ৭ নম্বর পৃষ্ঠায় বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয় তা ছিল ১৮ দশমিক ৫ ইঞ্চির ৫ কলামে।

সাদাকালো পাতায় প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের জন্য ৮০৭ ডলার হারে এ বিজ্ঞাপনের পেছনে খরচ হয়েছে ৭৪ হাজার ডলারের বেশি, অর্থাৎ প্রতি ডলারের মূল্য ১০৭ টাকা দরে বাংলাদেশি টাকায় প্রায় ৮০ লাখ টাকা।

বাংলাদেশের আদালতে চলমান বিচার প্রক্রিয়াকে প্রভাবান্বিত করতে এ ধরনের অর্থ ব্যয় স্বাধীন বিচার কার্যক্রমকে ব্যাহত করবে বলে আমি মনে করি। কেননা, বিচার-আদালত ধনী-গরীব সকল মানুষের শেষ আশ্রয়স্থল ও ভরসার জায়গা।

ধনীরা যদি প্রচুর অর্থ ব্যয় ও বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব বা বিশিষ্টজনদের দ্বারা কোন বিচারাধীন মামলাকে প্রভাবিত করতে সক্ষম হয় তাহলে এদেশের অগণিত দরিদ্র মানুষের আদালতে ন্যায় বিচার পাবার আশা পরাহত হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব বা বিশিষ্টজনদের চিঠি বিদেশি পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশের বিষয়টি আমার কাছে খুবই অপ্রাসঙ্গিক বলে মনে হয়েছে। কেননা সাধারণত যাকে চিঠি লেখা হয়, তাকেই সেটি পাঠানো হয়। অথচ ড. ইউনূসের জন্য প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠি ছাপানো হয়েছে পত্রিকায় বিজ্ঞাপন হিসেবে।

তাছাড়া বাংলাদেশের পত্রিকায় বিজ্ঞাপনটি ছাপা হলে, সেটি প্রধানমন্ত্রীসহ সারাদেশের মানুষ জানতো। কিন্তু তা ছাপা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি পত্রিকায়। যা ছাপাতে অনেক ডলার খরচ করতে হয়েছে। যার উদ্দেশে চিঠিটি লেখা তাকে তা সরাসরি না দিয়ে হাজার হাজার ডলার খরচ করা বাংলাদেশের বিচার বিভাগ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারে কৌশল ছাড়া আর কিছুই নয়।

পরিশেষে বলতে চাই, বাংলাদেশের বিচার-আদালতে চলমান মামলা দেশে বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে থেকে সুস্থ আইনি লড়াইয়ের মাধ্যমেই নিষ্পত্তি হওয়া বাঞ্ছনীয়। বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব বা বিশিষ্টজনদের দিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করানোর প্রচেষ্টা থেকে বিরত থেকে দেশের ভাবমূর্তি উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক হওয়া একান্ত প্রয়োজন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. ইউনূসবিদেশি হস্তক্ষেপমামলার রায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পদ্মশ্রীর জন্য যোগ্য বন্যা, মানুষ হিসাবেও তিনি অতুলনীয়’

পরবর্তী

কোহলি-শ্রেয়াসকে না রেখেই বাকি তিন টেস্টের দল দিল ভারত

পরবর্তী
Bangladeshi cricketers celebrating during a match at the stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি-শ্রেয়াসকে না রেখেই বাকি তিন টেস্টের দল দিল ভারত

সিলেট স্ট্রাইকার্সের উদ্যোগে শিশুদের জন্য খাবার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভাগ করে খাই’ উদ্যোগের পাশে সিলেট স্ট্রাইকার্স

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT