বাংলাদেশ

”অন্তবর্তী সরকারের সময়ে ফরেইন এক্সচেঞ্জ বেড়েছে, রিজার্ভ বাড়ছে, এক্সপোর্ট বেড়েছে”

বক্তব্য দিচ্ছেন একজন প্রবীণ ব্যক্তি, পেছনে জটিল নকশা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা দায়িত্ব না নিলে দেশটা যে কী অবস্থায় যেত, আপনারা কেউ অনুমান করতে পারবেন না। অনেকেই বলেন, ১২ মাসে কী করেছেন? উনারা জানে না, অর্থনীতি কী ছিল! অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ফরেইন এক্সচেঞ্জ বেড়েছে, রিজার্ভ বাড়ছে, এক্সপোর্ট বেড়েছে।

রোববার (১৬ নভেম্বর) ডিআরইউ বেস্ট রিপোর্টিং এওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, আগের রেজিমে মনুমেন্টের মত উন্নয়নের ন্যারেটিভ বানানো হয়েছে। আমরা চেষ্টা করছি বদলাতে। পারফেক্টলি হয়তো করতে পারিনি।

তিনি আরও বলেন, আগামী তিন মাস খুব গুরুত্বপূর্ণ। আমরা মোটামুটি গুছিয়ে আনার চেষ্টা করেছি।

জার্নালিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করে তিনি বলেন, এখন তো আমাদের ক্রান্তিকাল। সামনে নির্বাচন। এখন সাংবাদিকদের অনেক বড় রোল প্লে করতে হবে। আপনারা সমালোচনা করবেন, কিন্তু ভালো কাজগুলোও স্বীকার করবেন।

অর্থ উপদেষ্টা বলেন, কেউ কেউ বলতে চায়, আমরা নাকি ফ্যাসিস্ট হয়ে গেছি। ফ্যাসিজমের সংজ্ঞা কী সেটাই এখন নতুন করে ভাবছি।

তিনি বলেন, “আগামী তিনটা মাস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা নির্বাচন দিয়ে আমরা আমাদের জায়গায় ফিরে যেতে চাই। ইন্দোনেশিয়া এবং মিয়ানমারে অভ্যুত্থান এর পর জিডিপি অর্ধেকে নেমে এসেছিলো। আমরা উন্নতি করেছি। ইনফ্লেশন ১৪ থেকে নামিয়ে ৮ এ এনেছি। আমাদের আরো উন্নতি করতে হবে। অনেক জায়গায় আমরা গুরুত্বপূর্ণ সংস্কার এনেছি। এর সুফল মানুষ পাবে।”

বিষয়:অন্তবর্তী সরকার অর্থ উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…