চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৫
বাংলাদেশ
A A
বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা

বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা

জেনেভায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ মানবাধিকার কমিশনের ৬০তম অধিবেশনে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

মানবাধিকার কমিশনের তথ্য সূত্রে জানা গেছে, আগামী ৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত মাসব‍্যপী অনুষ্ঠিতব্য নিয়মিত ৬০তম অধিবেশনে বাংলাদেশে প্রফেসর মোহাম্মদ ইউনুসের অন্তবর্তী সরকারের সময়কালে মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিক নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, গোপালগঞ্জে হত্যাকাণ্ডসহ অসংখ্য ভয়াবহ মানবাধিকার লংঘনের মত ঘটনা প্রবাহের উপর জাতিসংঘের কন্সালটেটিভ স্ট‍্যাটাস অন্তর্ভুক্ত অধিক সংখ্যক মানবাধিকার সংগঠনের প্রতিবেদন জমা পড়েছে এবং সেইসব প্রতিবেদন সমূহ আসন্ন অধিবেশন চলাকালে ডিবেট জেনারেলে এজেন্ডা হিসেবে নিবন্ধিত হয়েছে।

তথ্য সুত্রে জানা গেছে, জেনেভা ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘তুমুকু ডেভেলপমেন্ট এন্ড কালচার ইউনিয়ন’ (ইসিওএসওসি) ৪ আগস্ট ৬০তম অধিবেশনের এজেন্ডা আইটেম—৩ এ, বাংলাদেশ’স এটাক অন প্রেস টু স্টাইফল ফ্রিডম অফ এক্সপ্রেসন। (বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর আক্রমণ মত প্রকাশের স্বাধীনতাকে রোধ করার জন‍্য ) ডিবেট জেনারেলের আলোচনার জন‍্য জাতিসংঘ কর্তৃক নিবন্ধিত হয়েছে ।

একই দিনে তুমুকু ডেভেলপমেন্ট এন্ড কালচার ইউনিয়ন বাংলাদেশ বিষয়ে প্রতিবেদনে ‘জেনোসাইড ইন গোপালগঞ্জ, বাংলাদেশ’ (বাংলাদেশের গোপালগঞ্জে গণহত্যা) নামে জেনারেল ডিবেটে এজেন্ডা আইটেম- ৪ অন্তর্ভুক্ত হয়েছে।

অপরদিকে, আফ্রিকান মানবাধিকার সংগঠন ‘জিরো পাউভরে আফ্রিক (ইসিওএসওসি), ১১ আগস্টের বিশেষ প্রতিবেদন আর্জেন্ট আপিল অন পলিটিকাল ভায়োলেন্স, হেরিটেজ ডিসট্রাকসন এন্ড হিউম্যান রাইটস ভায়োলেসনস ইন বাংলাদেশ (বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, ঐতিহ্য ধ্বংস ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জরুরী আবেদন) নামে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনেটি মানবাধিকার অধিবেশনের এজেন্ডা আইটেম – ৩ নিবন্ধিত হয়েছে। একই তারিখে (১১ আগস্ট) জেনেভা ভিত্তিক গুরুত্বপূর্ণ মানবাধিকার সংগঠন ‘ইন্টারফেইথ ইন্টারন্যাশনাল’ (ইউএন কন্সালটেটিভ স্ট্যাস্ট্যাস) অধিবেশনের এজেন্ডা আইটেম ৯ এ, ইনটোলারেন্স এন্ড ভায়োলেন্স এগেনস্ট রিলিজিঅন্স মাইনোরিটিস ইন বাংলাদেশ (বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে অসহিষ্ণুতা এবং সহিংসতা) শীর্ষক দীর্ঘ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Reneta

জেনেভাসহ জাতিসংঘ মানবাধিকার কমিশনে কর্মরত একজন মানবাধিকার কর্মী রহমান মামুন তথ‍্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, তার দীর্ঘ কর্ম জীবনে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের উদ্বেগ জনক পরিস্থিতি ও এত অধিক সংখ্যক আন্তর্জাতিক মানবাধিকার রিপোর্ট মূল অধিবেশনে নিবন্ধিত অন্তর্ভুক্ত হওয়ার ঘটনা এবারই প্রথম । এত অধিক সংখ্যক রিপোর্ট আগে কখনো নিবন্ধিত হয়নি।

নির্ভরযোগ্য তথ্য সূত্রে তিনি জানিয়েছেন, ৬০ তম মানবাধিকার অধিবেশন চলাকালে এবং একই সময়ে আগামী সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘ প্রধান দপ্তরে অনুষ্ঠিতব্য ৮০ তম সাধারণ অধিবেশন চলাকালীন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একাধিক সাইড ইভেন্ট, ডিবেট জেনারেল ও ইন্ট‍্যারেক্টিভ ডায়লগে উচ্চ কন্ঠে প্রশ্ন উত্থাপন করার সুযোগ তৈরি হয়েছে।

মানবাধিকার কর্মী রহমান মামুন বলেন, বিগত এক বৎসর সময়কালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক সম্মান ও মর্যাদাকে মূল্যায়ন করে আন্তর্জাতিক বিশ্বে মানবাধিকার সংগঠনগুলো চুপ থাকলেও আগামী দিনগুলোতে তিনি এবং তার সরকার বাংলাদেশে তার সময়কালে অসংখ্য হত্যাকাণ্ড, সহিংসতা, নারী নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আদালতে মব ভায়োলেন্সের মত অপরাধের জন্য তির্যক প্রশ্নবিদ্ধ ও অসম্মানিত হতে পারেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে জেনেভায় মানবাধিকার অধিবেশন চলাকালে এবং নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ড. ইউনুসের সফরকে কেন্দ্র করে, ৭১’র স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের অসংখ্য বাঙালি সামাজিক সাংস্কৃতিক সংগঠন ইউনুস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিপিড়ন, সাম্প্রদায়িক নির্যাতন, মব হত্যা, বিচার বহির্ভূত হত্যা ও ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও পোস্টার প্রদর্শনীর উদ্যোগ গ্রহণ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তবর্তী সরকারজাতিসংঘপ্রফেসর মোহাম্মদ ইউনুসমানবাধিকার লঙ্ঘন
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT