রাজনীতিক স্থিতিশীলতা এবং বিচক্ষণ নেতৃত্বের সুযোগ নিয়ে বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ বিজনেস সামিট সম্পর্কে বিভিন্ন দেশের কূটনীতিকদের জানাতে রাজধানীতে এফবিসিসিআইয়ের আয়োজনে আরেক অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দলে যাতে বড় কোম্পানিগুলো অংশ নেয় সে বিষয়ে কূটনীতিকদের সহযোগিতা চান তিনি। আয়োজকরা জানান, ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিটটি উদ্বোধন করবেন।






