ভারতের পররাষ্ট্র সচিবের আগমন নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র সচিব সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, পাশে অন্য কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
গত দু-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আগামীকাল সোমবার পররাষ্ট্র সচিব আসছেন, এটা নিয়মিত ব্যাপার। আমি আশা করব তারা ফলপ্রসূ আলোচনা করবেন।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
ভারতের সাথে বর্তমান সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের আগে ও পরে নিশ্চয়ই সম্পর্কের গুনগত পরিবর্তন হয়েছে।
তৌহিদ হোসেন বলেন, চলমান অচলাবস্থার কারণে ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত অচলাবস্থা কাটিয়ে উঠবে বলে আশা করছি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






