বিনোদন

দেশি নায়ক, পাকিস্তানি নায়িকা এবং ভিলেন ভারতীয়!

বাংলাদেশি সিনেমার নায়ক, পাকিস্তানি নায়িকা ও ভারতীয় ভিলেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা ও অ্যাকশন দৃশ্য সহ তিনজন অভিনেতার ছবি, যারা বিভিন্ন দেশের সিনেমায় অভিনয় করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্মিত হতে যাচ্ছে ‘ফোর্স’ নামে একটি সিনেমা। যেখানে দেশের শিল্পীদের পাশাপাশি পাকিস্তান ও ভারতীয় শিল্পীরা থাকবেন। এই ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন আসিফ ইকবাল জুয়েল।

তিনি জানান, এপ্রিলে ছবিটির শুটিং শুরু করবেন, মুক্তি পাবে আগামী কোরবানির ঈদে।

‘ফোর্স’ ছবির নায়ক হলে দিদার। তিনি বাংলাদেশের। এতে নায়িকা থাকছেন পাকিস্তানের জারা আহমেদ। ইতোমধ্যে চুক্তিবদ্ধ করা হয়েছে নায়িকাকে। এক ভিডিওবার্তাও দিয়েছেন পাকিস্তানি মডেল জারা। বলেছেন, তিনি উচ্ছ্বসিত যে বাংলাদেশের সিনেমায় কাজ করতে যাচ্ছেন।

পরিচালক জুয়েল জানান, ভারতীয় অভিনেতা রাহুল দেবকে সোমবার চুক্তিবদ্ধ করেছেন। তিন দেশের শিল্পী নিয়ে এ ছবিটি নির্মিত হবে।

এর আগে নিরব, বুবলী ও রোশানকে নিয়ে চোখ ছবি বানিয়েছিলেন আসিফ ইকবাল জুয়েল। ‘ফোর্স’ হতে যাচ্ছে তার দ্বিতীয় ছবি। তিনি বলেন,  ১৫ এপ্রিল থেকে শুটিং শুরু হবে। টানা একমাস শুটিং হবে। শুটিং ও এডিটিং একসঙ্গে চলবে। বর্তমানে মিউজিকের কাজ চলছে।

জারা আহমেদ ও রাহুল দেবকে ‘ফোর্স’-এর টিজার স্ক্রিপ্ট পাঠাই। তারা সবকিছু পছন্দ করেন। এটি পুরোপুরি অ্যাকশন বেইজ ছবি। তিন দেশের শিল্পীদের নিয়ে বড় আয়োজনে ফোর্স করতে যাচ্ছি। জানি কাজটি করা অনেক চ্যালেঞ্জের হবে। আমার বিশ্বাস এতে ফোর্স টিম সফল হবে।

বিষয়:দিদার পাকিস্তানি ভিলেন রাহুল দেব সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…