অর্থনীতি

নিরাপত্তার স্বার্থে এক লাখ টাকার বেশি তোলা যাবে না আজ

বাংলাদেশ ব্যাংকের লোগো সহ ব্যাংকের ভবন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের ভবন, ব্যাংকের লোগো ও আধুনিক স্থাপত্যের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার ৮ আগস্ট এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। এ সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক বুধবার ৭ আগস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ শপথ নেবে। ব্যাংক সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়।

বিষয়:টাকা নিরাপত্তা বাংলাদেশ ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…