চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইজিপি অ্যাপেই খোলা যাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ১৩, মে ২০২৪
অর্থনীতি
A A
বিকাশ অ্যাকাউন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণফোন গ্রাহকরা এখন মাইজিপি অ্যাপ থেকেই সহজে ও নির্বিঘ্নে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারছেন। এলক্ষ্যে, দেশের স্মার্ট কানেক্টিভিটি প্রোভাইডার গ্রামীণফোন পার্টনারশিপ করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ-এর সাথে।

সহজেই অ্যাকাউন্ট খোলার এই সুবিধা গ্রাহককে আরও সক্ষমতা এবং নির্বিঘ্নে সেবা গ্রহণের অভিজ্ঞতা দিবে। বাংলাদেশে প্রথমবারের মতো এধরনের একটি সেবা নিয়ে আসার মাধ্যমে গ্রামীণফোন ও বিকাশ নিজ নিজ খাতে তাদের প্রযুক্তিগত উৎকর্ষতার প্রমাণ রাখলো।

মাইজিপি অ্যাপের ‘সার্ভিস’ সেকশনে এখন থেকে ‘বিকাশ রেজিস্ট্রেশন’ পেজ নামে একটি ডেডিকেটেড আইকন থাকবে, যেখানে গ্রাহকরা মাত্র এক ক্লিকেই বিকাশ-এর গ্রাহক নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবেন। কিছু ভেরিফিকেশন ও সম্মতির পর গ্রাহকের জন্য বিকাশ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপগুলি অনুসরণ করে ই-কেওয়াইসি (ইলেকট্রনিক নো ইওর কাস্টমার) প্রক্রিয়াটি পূরণ করতে হবে। এভাবেই সহজ ও ঝামেলামুক্ত এই পদ্ধতিতে গ্রাহক মুহূর্তেই বিকাশ-এর মাধ্যমে বিভিন্ন ধরনের আর্থিক সেবা গ্রহণের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।

মাইজিপি অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট খোলার মাধ্যমে নতুন গ্রাহকরা ১২৫ টাকা পর্যন্ত বোনাস পাবেন। এই প্রণোদনা গ্রাহকদের বিকাশ প্ল্যাটফর্মের বিভিন্ন ফিচার ও সেবা ব্যবহারে আরও উৎসাহিত করবে।

এই পার্টনারশিপ নিয়ে উৎসাহ প্রকাশ করে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোনের সব উদ্যোগের কেন্দ্রে থাকেন গ্রাহকরা। আমরা প্রতিনিয়ত তাদের জন্য সবচেয়ে ভালো সমাধান ও উদ্ভাবনী সেবা নিয়ে আসার চেষ্টা করি যা তাদের সক্ষমতা, সুবিধা ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছে। বিকাশ-এর সাথে আমাদের এই যৌথ যাত্রা এই গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন যা, আমাদের সমন্বিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অভিযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল সক্ষমতার আরও প্রসার ঘটাবে।’

একই অনুভূতি প্রকাশ করে বিকাশ-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘বিকাশ-এর শুরু থেকেই এর ডিএনএ-তে রয়েছে আর্থিক অন্তর্ভুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক সেবা। গ্রামীণফোন ও বিকাশ-এর এই যৌথ উদ্ভাবনী উদ্যোগ বিভিন্ন আর্থিক সেবার ব্যবহার বাড়িয়ে ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি, বাংলাদেশের ক্যাশলেস অভিযাত্রায় এই সক্ষমতা গ্রাহকের জন্য আরও সুযোগ এনে দেবে।’

ট্যাগ: ডিজিটাল ইকোসিস্টেমবিকাশমাইজিপি অ্যাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তের আগে বন্দীকে রাখা যাবে না কনডেম সেলে: হাইকোর্ট

পরবর্তী

হায়দার আকবর খানের দাফন সম্পন্ন

পরবর্তী
শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

হায়দার আকবর খানের দাফন সম্পন্ন

পাকিস্তান ক্রিকেট দল পতাকা নিয়ে মাঠে প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে যেভাবে জেতাতে চেয়েছিলেন বাবররা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT