বায়ুদূষণের কারণে সর্বাধিক ক্ষতির শিকার হয় মানুষের ফুসফুস। আমরা শ্বাস নেয়ার মধ্য দিয়ে অক্সিজেনের পাশাপাশি বাতাসে থাকা ক্ষতিকর পদার্থ ও জীবাণুও নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করাই এতে সবচেয়ে বেশি প্রভাবিত হয় আমাদের ফুসফুস।
তাই ফুসফুসে এই বায়ু দূষণের প্রভাব কাটাতে খাদ্য তালিকায় এই ৬টি খাবর রাখা যেতে পারে:
১। ভিটামিন সি সমৃদ্ধ খাবার
ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি বায়ু দূষণের ফলে ফুসফুসে যে চাপ পড়ে তা কমাতে সাহায্য করে ভিটামিন সি। আমলা, কমলা ও পেয়ারাতে ভালো মাত্রায় ভিটামিন সি পাওয়া যায়।
২। ভিটামিন ই উৎস
ভিটামিন ই শরীরের ক্ষত টিস্যু সাড়াতে সাহায্য করে। ফুসফুসের কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে ভিটামিন ই। সানফ্লাওয়ার ওয়েল, অলিভ ওয়েলে প্রচুর মাত্রায় ভিটামিন ই থাকে।
৩। বাদাম ও বীজ
ফুসফুসকে চাঙ্গা রাখতে রোজ কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট এবং চিয়া সিড খাওয়া যায়। এগুলোতে আছে ওমেগা-৩ যা শুধু ফুসফুস নয় হৃদপিণ্ডকেও ভালো রাখে।
৪। গুড়
বর্ষা এবং শীতকালের সঙ্গী সর্দি- কাশি থেকে মুক্তি পেতে পেঁয়াজের রসের সাথে গুড় মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
৫। হলুদ
হলুদ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ফুসফুসকে রক্ষা করে। কাশি এবং হাঁপানির আক্রমণ থেকে বাঁচতে ঘি-এর সাথে হলুদ মিশিয়ে ব্যবহার করা যায়।
৬। পালং শাক
পালং শাকে থাকে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম যা আপনার ফুসফুসের প্রতিরক্ষা বাড়াতে সাহায্য করে।










