বাংলাদেশ

৬টি ব্যবসায়ি গ্রুপ চালের বাজারে সিন্ডিকেট করছে: খাদ্যমন্ত্রী

চালের বাজারে বিভিন্ন ধরনের চালের বস্তা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে প্রচুর চালের বস্তা সাজানো হয়েছে, যা চালের দাম বৃদ্ধির প্রভাব দেখায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন: বসুন্ধরা, স্কয়ার, আকিজ, এসিআই, সিটি ও প্রাণ- এই ৬টি ব্যবসায়ি গ্রুপ চালের বাজারে সিন্ডিকেট করছে। এরা খোলা বাজার থেকে চাল কিনে প্যাকেটে করে বিক্রি করতে পারবে না।

খাদ্যমন্ত্রী বলেছেন: বাজার থেকে চাল কিনে তা প্যাকেটিং করে বেশি দামে বিক্রি ঠেকাতে সার্কুলার জারির চিন্তা-ভাবনা করছে সরকার।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী জানান: ছয়টি প্রতিষ্ঠান ব্যাগিং করে একই চাল যেটা ৬০ থেকে ৬৫ টাকা পড়ছে, সেটা প্যাকেটজাত করে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি করছে। একই সঙ্গে আগাম টাকা মিলারদের দিয়ে আসছে, এমনকি প্যাকেটও দিয়ে আসছে নওগাঁ, দিনাজপুর, বগুড়া ইত্যাদি স্থানে। আমরা সেগুলোও বন্ধ করেছি।

এরআগে ভরা মৌসুমেও দেশের বাজারে চালের দাম বেশি কেন? এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, কারো কারসাজির কারণে যদি দাম বেশি হয়, তাহলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হলেও মূল আলোচনায় জায়গা করে নেয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বিশেষ করে চলের দাম বৃদ্ধি প্রসঙ্গে।

বিষয়:খাদ্যমন্ত্রী চালের দাম চালের দাম বৃদ্ধি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…