৫ বছর পর আসছে ফোক শিল্পী লগ্নার গান

ফোক শিল্পী লগ্নার একটি হাস্যোজ্জ্বল ছবি, যেখানে তিনি সুন্দর পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
গানের জগতে প্রায় একযুগ ধরে পথচলা রাহিদা লগ্নার। প্রকাশ করেছেন বেশ কয়েকটি একক গান। ফোক ও আধ্যাত্মিক ঘরানার গানেই বেশি স্বাচ্ছন্দ্য এ গায়িকার।
নতুন খবর, ‘দেহতরী’ গানের ৫ বছর পর আসছে লগ্নার নতুন গান। গানের শিরোনাম ‘জল’। এটি লিখেছেন ও সুর করেছেন তাপস চৌধুরী। সংগীতায়োজন করেছেন এম এইচ রাহেল।
এই শিল্পী জানিয়েছেন, গান তৈরির পাশাপাশি একটি দৃষ্টিনন্দন ভিডিও তৈরি হয়েছে। নির্দেশনা দিয়েছেন ইকবাল হোসাইন। কোরবানির ঈদে জি সিরিজের ব্যানারে প্রকাশ হবে।
লগ্না বলেন, সব ধরনের গান গাইতে পারি। তবে ফোক গানেই বেশি সাচ্ছন্দ্য বোধ করি। এতদিন বিভিন্ন স্টেজ শো করেছি। এবার মৌলিক গানে মনযোগ দিচ্ছি। নতুন গানটির কথা, সুর ও সংগীতায়োজন-সবকিছুই দারুণ হয়েছে। নিজের গান বলে বলছি না; এ সময়ের শ্রোতাদের চাহিদা ও নিজের পছন্দ দুটোর সমন্বয়েই গানটি তৈরি করেছি।






