ফুটবল

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

Manchester City player celebrating with a smile during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

Manchester City football player celebrating on the field, wearing light blue jersey, with a joyful expression. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির অ্যাকাডেমি থেকে উঠে আসা ইংলিশ তারকা ফিল ফোডেন ক্লাবের সাথে দীর্ঘমেয়াদী নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। তিনি ২০৩০ পর্যন্ত ইতিহাদেই থাকবেন। চাইলে চুক্তি আরও ১ বছর বাড়িয়ে নেয়ার সুযোগ আছে। 

২৬ বর্ষী ফোডেনের সাথে ম্যানসিটির চুক্তির মেয়াদ ছিল ২০২৭ জুন পর্যন্ত। ম্যানসিটির নতুন কোচ এনজো মারেসকার সাথে কাজ করার জন্য মুখিয়ে আছেন তারকা মিডফিল্ডার।

ফোডেন বলেছেন, ‘ছোটবেলা থেকেই সিটিতে খেলে শিরোপা জেতা ছিল আমার একমাত্র স্বপ্ন। এই ক্লাবে দীর্ঘ সময় থাকা এবং প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের। প্রতিদিন এখানে এসে খেলাটাকে উপভোগ করি। সিটির সাথে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করা আমার জন্য অনেক বড় আনন্দের বিষয়।’

নতুন চুক্তির সাথে নতুন কোচ মারেসকাকে নিয়ে ফোডেন বলেছেন, ‘ট্রেবল জয়ের মৌসুমে (২০২২-২৩ সালে) যখন তিনি আমাদের সাথে ছিলেন, তখন তিনি অসাধারণ ছিলেন। ছোটখাটো বিষয়ের প্রতি তার গভীর মনোযোগ যা বড় ধরনের পার্থক্য গড়ে দেয়।’

‘বর্তমানে তার অধীনে অনুশীলন করার সময়ও বোঝা যাচ্ছে তিনি কতটা দক্ষ একজন কোচ। তার অধীনে খেলার জন্য এবং ভবিষ্যতে পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, তা দেখার জন্য সত্যিই খুব উচ্ছ্বসিত।’

বিষয়:ইপিএল ইংল্যান্ড ফোডেন মারেসকা ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…