চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডায় টানা বৃষ্টি, কপাল পুড়তে পারে পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ১৪, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ফ্লোরিডায় টানা বৃষ্টিতে যানজট ও জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মঙ্গলবার লডারহিলে বৃষ্টির তোপে ভেস্তে গেছে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ। কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফ্লোরিডায়। শুক্রবার স্থানীয় সময় সকাল দশটা থেকে বৃষ্টি থামলেও এখনও টস হয়নি যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচের। মাঠের পরিস্থিতি বিবেচনায় শঙ্কাও রয়েছে ম্যাচটি না গড়ানোর। এতে কপাল পুড়তে পারে পাকিস্তানের।

যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। সুপার ওভারে ম্যাচটি হেরে যায় তারা। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারে ৬ রানে। তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয় পেলেও ২ পয়েন্ট নিয়ে টেবিলে পিছিয়ে আছে দলটি। তিন ম্যাচে তিন জয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত হয়েছে ভারতের। দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র। আইরিশদের বিপক্ষে যুক্তরাষ্ট্র জয় পেলে কিংবা ম্যাচ বাতিল হলে সুপার এইটে সরাসরি পা রাখবে সহ-আয়োজক দেশটি। তাতে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও লাভ হবে না পাকিস্তানের।

শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় গড়ানোর কথা ছিল যুক্তরাষ্ট্র-আয়াল্যান্ড ম্যাচ। তবে এখনও গড়ায়নি টস।

Banglabid

সবশেষ পরিস্থিতি অনুযায়ী, বৃষ্টি থামলেও এখনও খেলার উপযোগী হয়ে ওঠেনি মাঠ। তাছাড়া আকাশ পরিষ্কার রয়েছে লডারহিলে। আশা করা হচ্ছে, পরবর্তী সময়ে বৃষ্টি না নামলে ওভার কমিয়ে হলেও গড়াবে লড়াই।

যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ গড়ালেও পাকিস্তানের পরবর্তী ম্যাচও একই মাঠে। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আইরিশদের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪ফ্লোরিডাযুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT