চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুর জেলার মতো বন্যা আরও হতে পারে: ত্রাণ উপদেষ্টা

হাকিম বাবুলহাকিম বাবুল
১০:৫৫ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০২৪
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A

শেরপুর জেলার মতো এই ধরণের বন্যা আরও হতে পারে মন্তব্য করে আগাম ধারণা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক। 

গতকাল ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টার দিকে শেরপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তাদের সাথে ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় তিনি এমন নির্দেশনা দিয়েছেন। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সঞ্চালনায় সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জেলার বন্যার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে পুণর্বাসন প্রয়োজনীয়তা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।

এসময় দুর্যোগ পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের সবাইকে সমন্বয় করে একসাথে কাজ করার নির্দেশ দিয়ে উপদেষ্টা বলেন, আমাদেরকে স্থানীয় অভিজ্ঞতার আলোকে সবাইকে নিয়ে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে টেকসই কর্মপন্থা নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে।

আজ ১৮ অক্টোবর শুক্রবার সকালে উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বন্যায় ক্ষতিগ্রস্ত ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

চলতি মাসের শুরুর দিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় শেরপুর জেলায় কৃষি, মৎস্য, গবাদিপশুর ক্ষয়ক্ষতিসহ রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, নদী ভাঙণ, বাঁধ, ঘর-বাড়ি, অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে প্রায় হাজার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রাণ উপদেষ্টাবন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬

স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা-অভিনেত্রীদের মিলনমেলা চ্যানেল আই কার্যালয়ে

জুন ১৫, ২০২৬

‘মনিবিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ ২০২৬’এর বিশেষ আয়োজনে চলচ্চিত্র জগতের মহাতারকারা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT