ভারী বৃষ্টিতে রাজশাহী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্নস্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে গেছে সড়ক। বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে সেসব এলাকার মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রবল বর্ষণ এবং ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা।






