চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের মদিনায় বন্যা, রেড অ্যালার্ট জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ০১, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সৌদি আরবের মদিনায় ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগের কারণে মদিনায় রেড এলার্ট জারি করা হয়েছে।

সংবাদ মাধ্যম দ্যা নিউ আরব জানিয়েছে, সৌদি আরবের মদিনার আল ইস নামক স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ভারি বৃষ্টিপাত এবং বন্যার কারণে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ রেড অ্যালার্ট দ্বারা জারি করে রাস্তা-ঘাটে চলাচল এবং স্কুল বন্ধ ঘোষণা করেছে।

মদিনায় অবস্থিত মসজিদে নববীতে বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে, মসজিদটির ছাউনি বেয়ে পানি সজোরে পড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা।

এছাড়াও মদিনার বিভিন্ন সড়কে গাড়িগুলো ডুবে যায়, অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে সহায়তায় জরুরি সেবার কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছে।

মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর বৃষ্টির সময় উপত্যকা এবং জলাধার এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। এছাড়া কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মদিনামদিনায় বন্যামসজিদে নববীসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

পুতিনের সঙ্গে জেলেনস্কি বার্তা বিনিময়ে সেতুবন্ধন ছিলেন আব্রামোভিচ

জুন ৮, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

জুন ৮, ২০২৬

ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ

জুন ৮, ২০২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুন ৮, ২০২৬

রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT