চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে কমছে না বন্যার পানি, প্রত্যন্ত গ্রামে পৌঁছায়নি ত্রাণ

আলাউদ্দিন শিবলু আলাউদ্দিন শিবলু
১:৪৬ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৪
জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালীতে বন্যার পানিতে ত্রাণ বিতরণে স্থানীয় মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কমছে না পানি। এখনো তলিয়ে আছে পথঘাট। ঘরবাড়িতে পানি থাকায় এখনো আশ্রয় কেন্দ্রে আছে মানুষ। তবে খাবার সংকট রয়েছে। বিশেষ করে দুর্গম গ্রামীণ এলাকা যেখানে নৌকা ছাড়া যোগাযোগ করা যায় না সেখানে কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি।

এদিকে, সাগরে অতিরিক্ত জোয়ার থাকায় হাতিয়ার মেঘনা নদীর বুকে জেগে থাকা ঘাসিয়ার চর, ঢাল চর, নিঝুম দ্বীপসহ প্রায় সবগুলো চর হাঁটু বা কোমর সমান পানিতে তলিয়ে গেছে।

বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ টেবলেট ও ঔষধের তীব্র সংকট। ডায়রিয়া ও পানিবাহিত রোগ প্রকট আকার ধারণ করেছে। জেলার ১১৬৯ আশ্রয়কেন্দ্রে প্রায় ২ লক্ষ ১৬ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। ডায়রিয়ায় রোগে ১৮৯ জন ও সাপের কামড়ে ৭১ জন সদর হাসপাতালে ভর্তি আছে ।

Banglabid

এদিকে, নোয়াখালীতে বন্যাকবলিত এলাকায় ৯ আর্মড পুলিশ ব্যাটেলিয়া চট্টগ্রাম-এর উদ্যোগে খাদ্যসহায়তা করা হয়েছে। এ সময় তারা নৌকা করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে বন্যাকবলিত এলাকার পানিবন্দী মানুষের মাঝে এই খাদ্য সহায়তা করেন। এই সময় তারা চাল, ডাল শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, মোমবাতি, নিরাপদ পানি ও রান্না করা খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয় বন্যায় পানিবন্দি মানুষদের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন ৯ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) দীপক জ্যোতি খীসাসহ আর্মড পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গম গ্রামাঞ্চলনোয়াখালীর বন্যা পরিস্থিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনের সামরিক বিমানের জাপানের আকাশসীমা লঙ্ঘন

পরবর্তী

ব্যাংকিং, রাজস্ব খাত সংস্কারে সহায়তা করবে যুক্তরাজ্য: অর্থ উপদেষ্টা

পরবর্তী
তিনজন ব্যক্তি একটি আলোচনাসভায় বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকিং, রাজস্ব খাত সংস্কারে সহায়তা করবে যুক্তরাজ্য: অর্থ উপদেষ্টা

চিকন আলীর ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়ে ৫০০ মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিয়েছি: চিকন আলী

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT