অতিবৃষ্টি ও উজানের পানির ঢলে বাংলাদেশে সৃষ্টি হওয়া বন্যা আক্রান্ত ১১ জেলায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে ঠেকেছে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৮ লাখ ছাড়িয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
সংবাদ সম্মেলনে জানানো হয়: বর্তমানে বন্যায় মোট মৃতের সংখ্যা ৭১ জন। এর মধ্যে ৪৫ জন পুরুষ, ৭ জন মহিলা এবং ১৯ জন শিশু।
মারা যাওয়াদের মধ্যে কুমিল্লায় ১৯, ফেনীতে ২৮, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ এবং মৌলভীবাজারে ১ জন রয়েছেন। এছাড়া মৌলভীবাজারে ১ জন নিখোঁজ রয়েছে।







