আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে লণ্ডভণ্ড নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৩শ’ ৮৯ জনে দাঁড়িয়েছে, এখনো নিখোঁজ ৯শ’র বেশি মানুষ। আর তিব্বতে ৩ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন অন্তত ৫শ’ ৫৮ জন। নেপালে ৩৫টিরও বেশি সেতু ও প্রায় ৪০ কিলোমিটার রাস্তা ধ্বংস হওয়ায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার অভিযান। এর মাঝেই দেখা দিয়েছে নতুন করে বন্যার আশঙ্কা। বিদেশি সহায়তা নিতে রাজি হলেও, বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব গ্রহণ করেনি নেপাল।








