জনপদ

ছুরিকাঘাতে মৎস্যজীবী লীগ নেতার মৃত্যু

চিকিৎসাধীন আহত ব্যক্তি ও তার আশপাশের মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, আশপাশে উপস্থিত মানুষজন ও পুলিশ. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নরসিংদীতে লিজন মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।

লিজন মোল্লা বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য ছিলেন।

স্থানীয়রা জানায়, বাসাইল এলাকায় ট্রমা সেন্টারে কাজ শেষে বাড়ির উদ্দেশে বের হন লিজন মোল্লা। এসময় ঈদগাহ মাঠের কাছে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে লিজনকে। শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

বিষয়:দুর্বৃত্তদের ছুরিকাঘাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…