বাংলাদেশ

আগে দেশের মানুষ ইলিশ খাবে, এরপর রপ্তানি: মৎস্য উপদেষ্টা

বাংলাদেশের মৎস্য উপদেষ্টা চ্যানেল আই অনলাইন সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মৎস্য উপদেষ্টা চ্যানেল আই অনলাইন সাক্ষাৎকারে বসে আছেন, পেছনে বাংলাদেশের পতাকা ও আধুনিক অফিসের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশবাসী ইলিশ খেতে পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, আগে দেশকে গুরুত্ব দিতে হবে, দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো কোনোভাবেই অনুমোদন দেওয়া হবে না।

দায়িত্ব নেওয়ার পর রোববার সচিবালয়ের নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ইলিশের দাম যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ফরিদা আখতার বলেন, ইলিশ রপ্তানির চাইতে আমাদের বেশি চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি হবে।

বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়, এ সিন্ডিকেট ভাঙতে হবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে হবে। সেইসঙ্গে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে। এজন্য সরবরাহ বাড়ানোর তাগিদ দেন তিনি। ডিম, দুধ, মাছসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে জানান প্রাণিসম্পদ উপদেষ্টা।

বিষয়:ইলিশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার রপ্তানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…