চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০০ সিনেমায় কাজ করা সেই সবুজ প্রথমবার পেলেন জাতীয় পুরস্কার!

পুরস্কারটি উৎসর্গ করলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

প্রায় ২৫ বছর ধরে ৩০০ শতাধিক সিনেমায় পর্দার আড়ালে মেকআপ আর্টিস্ট (রূপসজ্জা) হিসেবে কাজ করেছেন সবুজ খান। পর্দার আড়ালে থেকে স্ক্রিনে অভিনেতা, অভিনেত্রীদের চরিত্রের রূপ গঠনে তার সৃজনশীল অবদানের জন্য এবার রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন তিনি।

২০২৩ সালের জন্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ মেকআপম্যান’ আর্টিস্ট হিসেবে জাতীয় চলচ্চিত্র পাচ্ছেন সবুজ।

তিনি হিমেল আশরাফ পরিচালিত, আরশাদ আদনান প্রযোজিত এবং শাকিব খান অভিনীত বিশ্বব্যাপী সাড়া জাগানো ‘প্রিয়তমা’ সিনেমার জন্য এই পুরস্কার পেতে যাচ্ছেন।

Banglabid

রাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারটি তারকা অভিনেতা শাকিব খানকে উৎসর্গ করেছেন বলে জানালেন সবুজ খান।

সবুজের বাড়ি শরীয়তপুর। তিনি ঢাকার একটি মাদ্রাসায় পড়তেন। এলাকার এক বড় ভাই ফারুকের সঙ্গে সবুজ প্রায়ই এফডিসিতে যেতেন, তিনি সেখানেই খাবারের ব্যবসা করতেন। তার সূত্র ধরেই সবুজের যাতায়াত বাড়ে এফডিসিতে। তখনই মেকআপের কাজটি শিখে নেন সবুজ। মেকআপম্যানের সহকারী থেকে গত ২২ বছর ধরে সবুজ সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত মেকআপম্যান হিসেবে কাজ করছেন।

সবুজের হাতেই শাকিবের আলোচিত সব সিনেমার লুক! বর্তমানে সবুজের সহকারী হিসেবে কাজ করছেন প্রায় ১০জন মেকাপম্যান। তারা চলচ্চিত্রের পাশাপাশি নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করছেন।

Reneta

সবুজ বলেন, মেকআপের কাজ শিখে কিছুদিন মান্না ভাইয়ের সঙ্গে কাজ করেছি। এরপর শাকিব ভাইয়ার সঙ্গে ‘নষ্ট ছাত্র’ সিনেমা থেকে কাজ করছি। আমার আজকের এই অবস্থানে আসার পিছনে সবচেয়ে বড় অবদান শাকিব ভাইয়ার। তিনি সবসময় আমাকে তার কাছে রেখেছেন।

সবুজ খান বলেন, আমার এই পুরস্কারটি তাকে (শাকিব খান) উৎসর্গ করছি। কারণ, তার কারণে আজ আমি এই পেশায় প্রতিষ্ঠিত। এই পুরস্কারে পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। তবে আমার বস (শাকিব খান) যদি পুরস্কারটি পেতেন আমি মহা আনন্দিত হতাম। সত্যি বলতে আমি খুশী হয়েছি কিন্তু সেই খুশী প্রকাশ করতে পারছি না। কারণ, উনি সবসময় আমাকে বলতেন ‘তুই একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করিস’!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেকাপম্যান সবুজলিড বিনোদনশাকিব খানসবুজ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT