রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেশের বিশিষ্ট শিল্পপতি ও এপেক্সের গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মনজুর এলাহীর জানাযায় অংশ নিয়ে প্রয়াত এই গুণী উদ্যোক্তাকে স্মরণ করে বিশিষ্টজনেরা বলেছেন, তার চলে যাওয়া দেশের জন্য অনিঃশেষ ক্ষতির। নিজের প্রতিষ্ঠিত প্রিয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে শরীক ছিলেন তার সন্তান সৈয়দ নাসিম মনজুর।
জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে স্ত্রীর কবরে তাঁকে দাফন করা হবে।
অনন্তলোকের যাত্রায় সৈয়দ মনজুর এলাহী। ৮৩ বছরের কর্মময় এক জীবন শেষ করে প্রিয় সন্তানদের একান্ত সান্নিধ্যে শেষ সময়টা ছিলেন। বারবার দেশে ফেরার তাগিদ জানিয়েছেন পুত্র সৈয়দ নাসিম মনজুরের কাছে।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবেই ভালোবাসার প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সৈয়দ মনজুর এলাহী। সাড়ে ১০ টায় জানাজা শেষে আরেক প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে শেষবারের মতো, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সৈয়দ মনজুর এলাহী।
উল্লেখ্য, বুধবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জীবনের চেয়েও বড় হয়ে ওঠা কীর্তিমান, সৈয়দ মনজুর এলাহী।







