বাংলাদেশ

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সারা দেশে উদ্‌যাপিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব, পবিত্র ঈদুল আজহা। সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ জুন শনিবার বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করতে সকাল ৭টার আগেই ঢল নামে মুসল্লিদের। দলবেঁধে তারা জাতীয় মসজিদে প্রবেশ করেন। নির্ধারিত সময়ে সকাল ৭টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। পরে পর্যায়ক্রমে আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে—দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা ১০টা ৪৫ মিনিটে।

ঈদের খুতবায় ধর্মীয় বক্তারা ঈদুল আজহার প্রকৃত তাৎপর্য—ত্যাগ, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের কথা স্মরণ করিয়ে দেন। পবিত্র কোরআনের হজ সূরার ৩৪ নম্বর আয়াত উদ্ধৃত করে বলা হয়, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি, যাতে তারা ওই পশুদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। আর তোমাদের প্রতিপালক তো এক আল্লাহই, তোমরা তারই অনুগত হও।

ঈদুল আজহার প্রধান অংশ হিসেবে রয়েছে পশু কোরবানির আনুষ্ঠানিকতা। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন।

বিষয়:বায়তুল মোকাররম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…