অপরাধ

জেনেভা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

একজন পুরুষের ছবি, তিনি কালো চুল ও নীল পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষের ছবি, তিনি কালো চুল ও নীল পোশাক পরেছেন, পেছনে একটি দেয়াল ও কিছু ছবি দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে ১ জন নিহত হয়েছে।

বুধবার মধ্যরাতে এ ঘটনা হয়। নিহতের নাম শাহনেওয়াজ (৩৮)। সে জেনেভা ক্যাম্পের ৮ নম্বর ব্লকের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে।

শাহনেওয়াজের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির তথ্যে জানা যায়, সে ক্যাম্পের ভেতরে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

নিহতদের স্বজনরা জানান, রাজধানীর শনির আখরায় একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন শাহনেওয়াজ। থাকেন ও শনির আখরায়।

বুধবার রাতে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে আসলে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মারা যান শাহনেওয়াজ।

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, ঘটনাস্থলে সেনাবাহিনীসহ পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, গত দুই মাসে মাদক ব্যাবসায়ীদের মধ্যে সংঘর্ষে জেনেভা ক্যাম্পে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

বিষয়:জেনেভা ক্যাম্পে গোলাগুলি নিহত ১ মোহাম্মদপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…