আন্তর্জাতিক

দোকানে বিস্ফোরণ: ৯ নারীসহ ১১ জন নিহত

দোকানে বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দোকানে বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছে, ধ্বংসস্তূপ ও ধোঁয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের তামিলনাড়ুর শিবাকাশীতে দুটি আতশবাজির পাইকারি দোকানে বিস্ফোরণের ঘটনায় ৯ জন নারীসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

এনডিটিভি জানিয়েছে, নমুনা পরীক্ষা করার সময় এই দুর্ঘটনা ঘটে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ৩ লক্ষ রুপি (প্রায় ৪ লক্ষ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দোকান দুটির মধ্যে একটির বৈধ লাইসেন্স ছিল। ঘটনার তদন্ত চলছে।

বিষয়:তামিলনাড়ু বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…