বাংলাদেশ

এলিফ্যান্ট রোডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মহানগর দাদা ম্যাচ ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

রাজধানীর এলিফ্যান্ট রোডে কাঁটাবন এলাকায় একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০ টি ইউনিট।

সোমবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে: সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কাঁটাবনে একটি দোকানে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে আমাদের ১০টি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়:আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…