বাংলাদেশ

বিজয়নগরের আগুন নিয়ন্ত্রণে

অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়নগরে অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, ধোঁয়া ও আগুনের লাল আলো দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর বিজয়নগরে একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনটি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কয়েক ঘণ্টা কাজ করে।

এর আগে, বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনের বিজয়নগরে তিন তলা ভবনের উপরের তলায় থাকা টিনশেডে আগুন লাগে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

প্রাথমিক ভাবে জানা গেছে: আগুন লাগা ভবনটি ‘বিজয় ৭১’ হোটেলের ঠিক পেছনে অবস্থিত। তিনতলা ভবনের দ্বিতীয়তলা পর্যন্ত ইটের পাকা দালান। দ্বিতীয়তলায় একটি হোটেল আছে। আর তৃতীয়তলা পুরোটাই টিন দিয়ে তৈরি। সেখানে ইলেকট্রনিক্স সরঞ্জামের একটি কারখানা রয়েছে। সেখানে বাইরে থেকে সরঞ্জাম এনে টেলিভিশন প্রস্তুত করা হতো। অগ্নিকাণ্ড এলাকা থেকে প্লাস্টিক পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিলো।

 

বিষয়:অগ্নিকাণ্ড আগুন ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…