রাজনীতি

রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন, আহত অর্ধশতাধিক

রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুনে ধোঁয়া ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজারবাগ পুলিশ হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় ধোঁয়া ও পুলিশ সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এছাড়াও বিএনপি-পুলিশ সংঘর্ষে বিএনপি নেতা-কর্মীসহ অর্ধশতাধিক পুলিশ আহত হয়েছেন।

শনিবার ২৮ অক্টোবর সাড়ে ৩টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুনের ঘটনায় দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এছাড়াও বিএনপি-পুলিশ সংঘর্ষে এখন পর্যন্ত বহু নেতাকর্মী এবং পুলিশ আহত হয়েছেন।

ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন পুলিশ চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৯ জন পুলিশ সদস্য।

বিষয়:২৮ অক্টোবর ২৮ অক্টোবর আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি পুলিশ-বিএনপি সংঘর্ষ রাজারবাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…