চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কড়াইল বস্তির আগুন ‍নিয়ন্ত্রণে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ফায়ারফাইটাররা কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তির ভয়াবহ আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিভতে আরো সময় লাগবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয়।

রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, আগুনের শিখার তীব্রতা কমেছে এবং বেশ কয়েকটি অংশে আগুন সীমিত করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, শুরুতেই ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে রওনা করা ইউনিটগু‌লো পৌঁছাতে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট লাগে। সরু রাস্তা, যানজট ও মানুষের ভিড়ের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে পৌঁছাতে সময় নেয়।

এ ছাড়া ঘটনাস্থলে মানুষের ভিড়ের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল আচরণের কারণেও আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হয়েছে।

পাইপ কেটে ফেলা, জোড়া খুলে দেওয়া এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কির মতো ঘটনাও ঘটেছে ব‌লে জানান ফায়ার সা‌র্ভিসের এই কর্মকর্তা।

তি‌নি বলেন, পানির ঘাটতি নেই, কিন্তু আগুনের কেন্দ্রে পানি পৌঁছাতে সময় লাগছে। এলাকা বড় হওয়ায় পাইপ জোড়া দিতে হয়েছে বহু জায়গায়।

সরেজমিনে দেখা গেছে, কড়াইল ঝিলে পাম্প ব‌সি‌য়ে পাইপ দি‌য়ে পা‌নি ছিটা‌চ্ছেন ফায়ার ফাইটাররা। পানি সরবারহ করছে ওয়াসার গাড়িও।

ট্যাগ: আগুন নিয়ন্ত্রণেকড়াইল বস্তির আগুনফায়ার সার্ভিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের সময়-সূচি

পরবর্তী

নিষেধাজ্ঞা বাড়ছে না, বিশ্বকাপে শুরুতেই খেলবেন রোনালদো

পরবর্তী
রোনালদো উচ্ছ্বাস প্রকাশ করে ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞা বাড়ছে না, বিশ্বকাপে শুরুতেই খেলবেন রোনালদো

প্রধান উপদেষ্টা কড়াইল অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের সহায়তা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT