কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জিলিব আল সুখ অঞ্চলের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় তিনজন আগুনে পুড়ে মারা যান। এছাড়াও আহত হয়েছেন অন্তত দু’জন।
বৃহস্পতিবার বিকালে আবাসিক ভবনের (আরবী) তিন তলা বাড়িতে ভয়াবহ এই ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা পুরো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।
কুয়েতের স্থানীয় গণমাধ্যম আরব টাইমস সূত্রে জানা যায়, খবর পেয়ে আরদিয়া এলাকা থেকে আগুন নির্বাপক দল ছুটে যায়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আবাসিক ভবনের ভিতরে তিনজন আগুনে পুড়ে মারা যায় ও দু’জন আহত হয়।
হতাহতদের নাম পরিচয় ও আগুনের সূত্রপাত জানার চেষ্টা চলছে। আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বলেও জানায় আরব টাইমস।
মোশাররফ হোসেন







