রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, চারজনের মৃত্যু

ঢাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া বের হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর শাহজাদপুরে একটি ৬ তলা ভবনের এক আবাসিক হোটেলে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। শাহজাদপুরের সৌদিয়া হোটেলে এ অগ্নিকাণ্ড হয়।
আজ সোমবার (৩ মার্চ) ১২ টা ১৭ মিনিটে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহতদের লাশ ছয় তলায় পাওয়া গেছে, একটা বাথরুমের ভিতরে তিনটি সিঁড়ির গোড়ায়। সিড়ির দরজা তালা মারা ছিল। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার কারণ হিসেবে জানা যায়, ছাদে ওঠার দরজা বন্ধ ছিল। সিঁড়ি সরু ছিল। ধোঁয়ায় মানুষের মৃত্যু হয়েছে। অগ্নিনির্বাপন পরিকল্পনা ও ব্যবস্থা কিছুই ছিল না। রাজউকের নিয়ম মেনে ভবন তৈরি করা হয়নি।
মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



