গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় পোশাক কারখানার সুতাবাহী ২টি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ ২৩ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল।
কাভার্ডভ্যান ২টি গাজীপুরের দক্ষিণ সালনায় পৌঁছালে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে গাড়ি দুটির গতিরোধ করে এবং পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।








