কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে আগুন; নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে আগুন; নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারার মহিষাডোরা এলাকায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দু’জন নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  লরি থেকে তেল আনলোড করতে গিয়ে হঠাৎ করেই আগুনে লেগে যায় বলে জানিয়েছেন পুলিশ ও ফায়ার স্টেশনের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,  শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের  মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে লরি থেকে পেট্রোল আনলোড করার সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। বিষয়টি ভেড়ামারা ফায়ার স্টেশনকে জানানো হলে ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এঘটনায় ওই ফিলিং স্টেশনের কর্মরত দু’জন কর্মচারী গুরুতর দগ্ধ হন। দগ্ধ দু’জনকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ফায়ার স্টেশনের লিডার হুমায়ুন কবীর জানান, তেল আনলোড করতে গিয়েই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত দু’জন দাফাদার ফিলিং স্টেশনের কর্মচারী বলে জানান ফিলিং স্টেশনের মালিক আফানুজ্জামান জুয়েল।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিষয়:অগ্নিকাণ্ড কুষ্টিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…