অন্যান্য

চকবাজারে আবাসিক ভবনে আগুন

চকবাজারে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ভিডিও থেকে নেওয়া

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সোমবার বিকাল ৪টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে, সেগুলো পথে রয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

বিষয়:অগ্নিকাণ্ড আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…