চলন্ত গ্রীন লাইন এসি বাসে আগুন, যাত্রীরা অক্ষত
গ্রীন লাইন এসি বাসে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে, যাত্রীরা অক্ষত থাকলেও বাসের ক্ষতি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটিতে তখন ২০ জন যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় তারা কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টার ৪৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো আমিনুর রহমান জানান, সকালে ঢাকা থেকে বরিশালের আসছিলো গ্রীনলাইন পরিবহনের একটি বাস। ঢাকা বরিশাল মহাসড়কের দক্ষিণ বামরাইল এলাকায় আসলে যান্ত্রিক ত্রুটির কারনে বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়।
এ সময় বাসে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু বাসটির ইঞ্জিন, পেছনের চাকা এবং সবগুলো সিট পুড়ে গেছে।



