অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুনের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের চান্দুরা শাখার ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদের জানিয়েছেন। তাৎক্ষণিক স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে বলে জানান চান্দুরা শাখার ম্যানেজার।

বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…