কক্সবাজার

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভবনে অগ্নিকাণ্ড

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ব্যাপক জনসমাগম ও ধোঁয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‌তবে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ক্ষতি হয়েছে একাধিক কম্পিউটারের।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি পরিচালক (পিআর অ্যন্ড মিডিয়া) ইমাম খাইর জানান, শনিবার রাত ৮ টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে অবস্থিত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভবনের তৃতীয় তলার ইসলামিক স্টাডিজ বিভাগের কম্পিউটার রুমে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিরাপত্তাকর্মীরা বাইরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে সাথে সাথে কম্পিউটার রুমের দরজা ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে; সেই সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস কক্সবাজারের উপসহকারি পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি নিজেই টিম নিয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছুটে যাই। আমরা যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনি। ৩০ মিনিটের মত আগুন স্থায়ী ছিল। এর মাঝে বেশ কিছু কম্পিউটার পুড়ে গেছে।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি পরিচালক ইমাম খাইয়ের জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি কম্পিউটার পুড়ে গেছে এবং কিছু ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

বিষয়:অগ্নিকাণ্ড কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…