জনপদ

তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে, স্থানীয়রা আতঙ্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর তেজগাঁওয়ে একটি ট্রাকস্ট্যান্ডে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার মো. শাহজাহান।

তিনি বলেন, রোববার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানাতে পারেননি তিনি।

এ ছাড়া, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্যও দিতে পারেননি তিনি।

বিষয়:আগুন ট্রাকস্ট্যান্ড তেজগাঁও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…