বাংলাদেশ

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন সম্পূর্ণ নিভেছে: ফায়ার সার্ভিস

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন সম্পূর্ণ নিভেছে: ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এ লাগা আগুন প্রায় বারো ঘণ্টা পর রাত ১০টা ৩৫ মিনিটের দিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বার্তায় বলা হয়েছে, ২১টি ইউনিট সকাল থেকে নিয়োজিত ছিল। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুনের শিখা ও ঘন ধোঁয়া দেখা যায়। খবর পেয়ে গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে একে একে ২১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহিন আলম জানান, আগুনের ভয়াবহতা বিবেচনায় বিভিন্ন স্টেশনের কর্মীরা সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম চালান। কারখানার ভবনটি ইস্পাত, অ্যালুমিনিয়াম ও কাচ দিয়ে তৈরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। ভবনের বিভিন্ন অংশ দ্রুত পুড়ে যাওয়ায় অগ্নিনির্বাপণ কার্যক্রমে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। একপর্যায়ে সেনাবাহিনী ও বিজিবি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বিষয়:ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…