রাজধানীতে টিসিবির গোডাউনে আগুন

রাজধানীর টিসিবি গোডাউনে অগ্নিকাণ্ডের কারণে ব্যাপক ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে, হাজার হাজার মানুষ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর তেজগাঁস্থ টিসিবির গোডাউনেে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ৭ মার্চ রাত সাড়ে ১১টার দিকে এই আগুনের সুত্রপাত বলে জানিয়েছেন ফায়ারসার্ভিস কর্মীরা। রাত ১১টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
টিসিবির এই গুদামে ছিল রমজানের জন্য মজুদ করা সয়াবিন তেল ও ছোলা। টিসিবি মুখপাত্র জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
তবে আগুন লাগার কারণও জানা যায়নি। ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






