রাজধানীর ওয়ারীতে একটি রেস্টুরেন্টের কিচেনে আগুন লেগেছে। শুক্রবার (১ মার্চ) রাতে ওয়ারীর একটি ভবনের দোতলার রেস্টুরেন্টটিতে আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন দেন স্থানীয়রা।
জানা যায়, ওয়ারীতে একটি রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় সূত্রাপুর ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট আগুন নেভাতে দুর্ঘটনাস্থলে গিয়েছিল।
ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিভানো হয়েছে বলে জানা গেছে।







